1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাপ্পী লাহিড়ী ৮ কেজি, স্ত্রী ১০ কেজি সোনার মালিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০১৪
  • ১৭৪ Time View

bappi-lahiri-post_1361533399বিপুল ও ভারী সব অলংকার ব্যবহারের জন্য ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী ও পরিচালক বাপ্পী লাহিড়ীর বিশেষ পরিচিতি আছে। তবে তাঁর মাত্র ৭ দশমিক ৫৪ কেজি সোনা রয়েছে। তাঁর স্ত্রী চিত্রাণী লাহিড়ীর রয়েছে ৯ দশমিক ৬৭ কেজি সোনা।লোকসভা নির্বাচনে অংশ নিতে গতকাল সোমবার বাপ্পী লাহিড়ী মনোনয়নপত্র দাখিল করেছেন। ওই মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা-আকারে জমা দেওয়া সম্পত্তির হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।
বাপ্পী লাহিড়ী এই প্রথম লোকসভা নির্বাচনে লড়ছেন। বিজেপির টিকিটে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর আসনের প্রার্থী তিনি।
দাখিল করা সম্পত্তির হিসাব থেকে জানা যায়, বাপ্পী লাহিড়ীর এখন সব মিলিয়ে সোনা রয়েছে ৭ দশমিক ৫৪ কেজি। রুপা ৪ দশমিক ৬২ কেজি। এ ছাড়া এই শিল্পীর রয়েছে পাঁচটি বিলাসবহুল গাড়ি, মহারাষ্ট্রে চার কোটি রুপি মূল্যের পাঁচ একর জমি, ব্যাংকে আছে দুই কোটি ২৪ লাখ রুপি। একই সঙ্গে দেনা রয়েছে নয় কোটি রুপি।
অন্যদিকে বাপ্পী লাহিড়ীর স্ত্রী চিত্রাণী লাহিড়ীর রয়েছে ৯ দশমিক ৬৭ কেজি সোনা। ৮ দশমিক ৯ কেজি রুপা। ৩ দশমিক ২ ক্যারেট হীরা। ব্যাংকে আছে ২৮ লাখ ৬২ হাজার রুপি। মুম্বাইয়ের জুহুতে আছে ‘লাহিড়ী হাউস’, যা ৯৯ দশমিক ৩২ লাখ রুপিতে কেনা হয়েছিল। তাঁরও রয়েছে পাঁচ কোটি রুপি দেনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ