1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

সোলসের ‘সোলস গোল্ড’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০১৪
  • ১৫৯ Time View

Souls-Jam-2011(funmusicmovies.blogspot.com)সোলস ব্যান্ডের জনপ্রিয় গানগুলো নতুন করে তৈরি হচ্ছে। এরই মধ্যে শুরু হয়েছে রেকর্ডিংয়ের কাজ। সোলসের সদস্য পার্থ বড়ুয়া জানান, দুই সিডির এই অ্যালবামের নাম সোলস গোল্ড। আর গানগুলোর রেকর্ডিংয়ে সোলসের সাবেক সদস্যদের অনেকেই অংশ নেবেন। জানা গেছে, মূল সুর ঠিক রেখে সব কটি গানেই নতুন করে কণ্ঠ দেওয়া হচ্ছে, থাকছে নতুন সংগীতায়োজন।
পার্থ বড়ুয়া বলেন, ‘এ দেশের ব্যান্ড সংগীতের ইতিহাসের শুরুর দিকের ব্যান্ড সোলস। সোলসের গানগুলোর সংগ্রহশালা তৈরি করছি আমরা। আমাদের বিশ্বাস, গানগুলো আগামী প্রজন্মকে ছুঁয়ে যাবে।’
সোলসের নতুন অ্যালবাম প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, এ বছরই সোলসের মৌলিক গানের নতুন অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দেওয়া হবে। সেভাবেই সব কাজ এগোচ্ছে।
এদিকে শিল্পীদের মেধাস্বত্বের মূল্যায়ন করার ব্যাপারে উদ্যোগী ভূমিকা নিয়েছে সোলস। সম্প্রতি সোলসের জনপ্রিয় গান ‘মন শুধু মন ছুঁয়েছে’ ব্যবহার করা হয়েছে তাহসান ও তিশা অভিনীত নতুন একটি বিজ্ঞাপনচিত্রে। এই বিজ্ঞাপনচিত্র থেকে প্রাপ্ত অর্থ গত রোববার রাতে গানটির গীতিকার ও সুরকার নকীব খানের হাতে তুলে দেন সোলসের সদস্যরা।
পার্থ বলেন, ‘আমাদের দেশে কণ্ঠশিল্পীরা সব সুবিধা পান। গীতিকার ও সুরকার কিন্তু গানের স্বত্বাধিকারী। এ বার্তা দেওয়াই আমাদের উদ্দেশ্য।’
নকীব খান বলেন, ‘গানটি সোলসের হলেও গীতিকার-সুরকার হিসেবে তারা আমাকে সম্মান দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। গানটি তৈরি করেছিলাম ১৯৭৮ সালে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ