1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাঙ্গামাটিতে ৮৫ হাজার ৩২৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০১৪
  • ১৬৩ Time View

18

রাঙ্গামাটি জেলায় আজ শনিাবর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৮৫ হাজার ৩২৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
রাঙ্গামাটির ৪৯টি ইউনিয়ন ও দু’টি পৌরসভায় ১৩৪৬টি কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সরকারের এ মহাযজ্ঞে প্রায় চার হাজার স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের মাধ্যমে দৃষ্টিশক্তি ভালো ও অন্ধত্ব প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায় বলে জানানো হয়। এর ফলে হাম পরবর্তী জটিলতা কমায়। শিশুর স্বাভাবিক বৃদ্ধি অব্যাহত থাকে।
২০১৩ সাল থেকে ভিটামিন ‘এ’ সপ্তাহ পালন করা হলেও এবার তা পরিবর্তন করে ৫ এপ্রিল ভিটামিন ‘এ’ প্লাস দিবস পালন করা হচ্ছে।
সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, ক্যাম্পেইনের দিন ছাড়াও পরবর্তী ৪দিন সার্চ করা হবে। এ সময় কোনো শিশু ক্যাপসুল খাওয়া থেকে বাদ গেলে তা খুঁজে বের করে ক্যাপসুল খাওয়ানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ