1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গুণীজনদের সম্মাননায় এফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী বেসামরিক বিমান খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : বিমানমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার হজযাত্রী পরিবহনে তিন এয়ারলাইন্সকে কোটা বরাদ্দ, যেসব শর্ত মানতে হবে বিশ্ববাজারে ঘাটতি ৩ কোটি ৬০ লাখ টন এলএনজি, বিকল্প খুঁজতে আফ্রিকায় ক্রেতারা গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার পিপিপিতে দারোয়ানী টেক্সটাইল মিল চালুর চুক্তির নীতিগত অনুমোদন কংক্রিটের ঢাকায় পাখিদের ঠিকানা ‘আকাশ নীড়’

পুতিন-লুদমিলা বিচ্ছেদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪
  • ১৩৩ Time View

533c5425efd70-Untitled-6অবশেষে আলাদা হয়ে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী লুদমিলা। এই জুটি দীর্ঘ প্রায় ৩০ বছর এক ছাদের নিচে ছিলেন। গতকাল বুধবার প্রেসিডেন্টের এক মুখপাত্র আনুষ্ঠানিকভাবে পুতিন-লুদমিলার বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।

পুতিন-লুদমিলা অবশ্য আলাদা হওয়ার ঘোষণা দিয়েছিলেন গত বছরের জুনে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসছিল না বলে নানা গুঞ্জন চলছিল। এখন সব গুঞ্জনের অবসান ঘটল।

প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইতার-তাসকে জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর স্ত্রী লুদমিলার বিচ্ছেদের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

প্রেসিডেন্ট পুতিন স্ত্রী লুদমিলার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে গত জুনে বলেছিলেন, ‘এটা আমাদের যৌথ সিদ্ধান্ত।’ এরপর লুদমিলা বলেছিলেন, ‘আমাদের বিচ্ছেদ হচ্ছে। কারণ, আমরা প্রায় কখনোই কেউ কাউকে বুঝিনি।’ লুদমিলা তাঁদের আলাদা হওয়ার সিদ্ধান্তকে ‘মার্জিত বিচ্ছেদ’ বলে আখ্যা দেন। লুদমিলা-পুতিন দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে।

৬১ বছর বয়সী পুতিনের সঙ্গে রুশ জিমন্যাস্ট আলিনা কাবায়েভার সম্পর্ক রয়েছে বলে গুজব উঠেছে। আলিনা বর্তমানে রাশিয়ার পার্লামেন্ট সদস্য। এএফপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ