1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪
  • ১৩৫ Time View

Mohammadpur_Thana_Dhakaরাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুর এলাকায় আজ সকালে আনিসুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
পুলিশ জানায়, আনিস মোহাম্মদপুরের হাজী দিলগনি মার্কেটে দুটি কাপড়ের দোকানের মালিক ছিলেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুল হক বাসস’কে জানান, আজ সকাল ৭টার দিকে তার মেয়ে আনিতা (১০) ও অনিককে (৭) মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিপারেটরী স্কুলে দিয়ে বাসায় ফিরছিলেন আনিসুল হক। কাঁটাসুরের সম্রাট হাউজিংয়ের নিজ এপার্টমেন্টের কাছে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।
ওসি ধারণা করছেন, পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
বাসস’র ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, স্থানীয় লোকজন ও পুলিশ গুলিবিদ্ধ আনিসুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার পাঁজরের বামপাশে গুলি লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আনিসুর রহমান মোহাম্মদপুরের কাটাঁসুরের সম্রাট হাউজিংয়ের পঞ্চম তলা ভবনের দ্বিতীয় তলায় সপরিবারে থাকতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ