1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

তিস্তা বাঁচাতে লংমার্চ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০১৪
  • ১১৪ Time View

Rangpur-tista-River-311x186মৃত প্রায় তিস্তাকে বাঁচাতে লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক বামমোর্চ।

ভারতের কাছ থেকে তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি নিয়ে এই কর্মসূচি পালিত হবে। একই সাথে নদীর হিস্যা আদায়ে সরকারের নতজানু নীতি ও বাংলাদেশকে বঞ্চিত করে এক তরফা পানি প্রত্যাহারের প্রতিবাদ করা হবে লংমার্চ থেকে।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়কারী অধ্যাপক আবদুস সাত্তার এ কর্মসূচি ঘোষণা দেন। তোপখানা রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন।

আগামী ৮ এপ্রিল ঢাকা থেকে তিস্তা ব্যারেজের উদ্দেশ্য যাত্রা করবে লংমার্চ। ১০ এপ্রিল তিস্তা ব্যারেজে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচি।

অধ্যাপক আবদুস সাত্তার বলেন, “তিস্তার পানি পাওয়া আমাদের ন্যায্য অধিকার। আন্তর্জাতিক আইন আমাদের পক্ষে কিন্তু সরকারের নতজানু নীতির কারণে স্মরণকালের ভয়াবহ পানি সংকটে পরেছে তিস্তা নদী। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্র নীতি পরিহার করে কূটনৈতিক চাপ অব্যাহত রাখা ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় পানি বণ্টনের সমস্যাকে তুলে ধরা সময়ের জরুরি দাবি। এ জন্য আমরা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জোনায়েদ সাকি, সাইফুল হক, সুভ্রাং সু চর্কবর্তী, আজিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ