1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

তারেকের বিরুদ্ধে মানহানির মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪
  • ১২২ Time View

tarek-ziaবিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানির মামলা করা হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে বক্তব্য রাখায় তারেক রহমানের বিরুদ্ধে এ মামলা করা হয়।

মঙ্গলবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অম্লান কুসুম জিষ্ণুর আদালতে বাদী হয়ে মামলাটি করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান চৌধুরী সোহাগ।

মামলার বাদী জিয়াউল হাসান চৌধুরী সোহাগ বলেন, “২৫ মার্চ লন্ডনে জিয়াউর রহমানকে দেশের প্রথম প্রেসিডেন্ট উল্লেখ করে বক্তব্য দেন তারেক রহমান। এতে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানহানি করেছেন। কারণ দেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে এ মামলা করেছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ