1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

চেলসিকে টপকে শীর্ষে লিভারপুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০১৪
  • ১৬২ Time View

imagesচলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো টটেনহ্যাম হটস্পারকে হারাল লিভারপুল। এনফিল্ডে ৪-০ গোলে জিতে চেলসিকে টপকে দুই পয়েন্টের ব্যবধানে শীর্ষে উঠল ব্রেন্ডন রজার্স শিষ্যরা। রোববার অন্য ম্যাচে ফুলহ্যামের মাঠে ১-৩ গোলে জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে আশা জিইয়ে রেখেছে এভারটন।

হোসে মরিনহোর দলকে টপকে যেতে বেশ আক্রমণাত্মক খেলা দেখিয়েছে লিভারপুল। লিগে টানা অষ্টম জয়ের পথে প্রথম গোলটি উপহার দেয় অতিথিরা। গ্লেন জনসনের নিচু ক্রসটি নিজেদের জালে জড়িয়ে দেন ইউনেস কাবুল। দুই মিনিটের মধ্যে ১-০ গোলে এগিয়ে রেডরা।

২৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে দেন লুইস সুয়ারেজ। কিছুটা দূর থেকে নিচু ড্রাইভে স্কোরশিটে নাম লিখান কুরতিনহো। টটেনহ্যামের বড় হারের লজ্জায় আরেকটি গোল যোগ করেন জর্ডান হেন্ডারসন। দারুণ এক ফ্রি কিকে আসে চতুর্থ গোলটি।

৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান খেলে তাদের পরে চেলসি। আর দুই ম্যাচ কম খেলে চার পয়েন্ট কমে তিনে ম্যানসিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ