1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

কারখানাগুলোর তথ্য নিয়ে ডাটাবেইজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ১১৪ Time View

garments workerবাংলাদেশের কারখানাগুলোর বিভিন্ন তথ্য নিয়ে একটি ডাটাবেইজ বা তথ্যভাণ্ডার চালু করতে যাচ্ছে সরকার। এই তথ্য তথ্যভাণ্ডার সব কারখানার মালিকানা, কর্মী সংখ্যা, মান ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে।

তাজরীন ফ্যাশনসে আগুন এবং রানা প্লাজা ভবন ধসে হাজারো শ্রমিকের মৃত্যুর পর তৈরি পোশাকখাতসহ বাংলাদেশের কারখানাগুলোর নিরাপত্তার মান নিয়ে সর্বত্র প্রশ্ন ওঠে। এরপরই সরকার দেশের সব কারখানার তথ্য সংগ্রহের একটি প্রক্রিয়া শুরু করে।

গত ১০ মাস ধরে কারখানা পরিদর্শকরা প্রায় চার হাজার কারখানা পরিদর্শন করে এই তথ্যভাণ্ডার তৈরি করেছে।

শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার বিবিসিকে জানান, প্রাথমিক অবস্থায় তথ্যভাণ্ডারে গার্মেন্ট কারখানার তথ্য থাকবে তবে পর্যায়ক্রমে অন্যান্য কারখানার তথ্যও এতে সন্নিবেশ করা হবে।

যে ওয়েবসাইটে তথ্যগুলো থাকবে তাতে শুধু সরকারি কর্মকর্তারাই নন, বেসরকারি সংস্থা বা ব্যক্তি পর্যায়ে,গবেষণায় এসব তথ্য সহায়তা করবে বলে জানান তিনি। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ