1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

অধিনায়কত্ব ছাড়ছেন ধোনি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ১৪১ Time View

dhoni01আইপিএল ম্যাচ গড়াপেটায় নাম জড়ানোয় বিরক্ত ও হতাশ হয়ে নেতৃত্ব ছাড়তে যাচ্ছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএল সেভেনে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়ক হিসেবে থাকতে চান না এই সুপার স্টার।

এবিষয়ে বৃহস্পতিবার নারায়ণস্বামী শ্রীনিবাসনকে ফোন করেছিলেন বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে। তবে সিএসকে এবং শ্রীনির এ খবর অস্বীকার করেছেন।

আইপিএল স্পট-ফিক্সিং তদন্ত কান্ডে সুপ্রিম কোর্ট নিযুক্ত মুদগল কমিটিকে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে আদালতে দাবি করেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আদিত্য বার্মার আইনজীবী হরিশ সালভে। শীর্ষ আদালত এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত না-জানালেও মিডিয়ায় এই খবর প্রকাশিত হওয়া প্রচণ্ড হতাশ মাহি। সে কারণে মীরপুরে বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ ম্যাচের আগে প্রথাগত সাংবাদিক বৈঠকে থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন ভারত অধিনায়ক।

পাশাপাশি চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়তে চেয়ে শ্রীনিকে ফোন করেন বলে জানা গেছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো শ্রীনিবাসনের কোম্বানি ইন্ডিয়া সিমেন্টসের ভাইস-প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন মাহি। যদিও শীর্ষ আদালত শুক্রবার জানিয়ে দেয় ইন্ডিয়া সিমেন্টসে কমর্চারী হলে তার খেলতে বা ধারাভাষ্য দিতে কোনও অসুবিধা নেই। তবে, তারা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কোনও পদে থাকতে পারবে না। বকলমে শ্রীনিবাসনের ফ্র্যানঞ্চাইজি চেন্নাই সুপার কিংসকে প্রথম থেকে আইপিএল-এ নেতৃত্ব দিয়ে আসছেন ধোনি। শেষ পর্যন্ত ফ্র্যানচাইজি ধোনির ইচ্ছেকে গুরুত্ব দিলে আইপিএল সেভেনে নতুন অধিনায়ক নিয়ে মাঠে নামবে সিএসকে। সূত্র: এইমাত্র ডট কম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ