1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

র‌্যাকেট না তুলেই ফাইনালে নাদাল-জোকোভিচ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ১৪০ Time View

Nadal-targets-Djokovicটমাস বার্ডিখ ও কেই নিশিকোরি শারীরিক অসুস্থতা নিয়ে কোর্টে নামতে চাইলেন না। এতে করে র‌্যাকেট না তুলেই মিয়ামি এটিপি মাস্টার্স ফাইনাল নিশ্চিত করলেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ।

এটিপি ইতিহাসে এবারই প্রথম দুটি সেমিফাইনাল শেষ হলো ওয়াকওভারে। কুচকির চোট নিয়ে নিশিকোরি সরে দাঁড়ালেন। আর পেটের সমস্যায় খেলেননি বার্ডিখ।

মিয়ামি ট্রফি এখনও জেতা হয়নি নাদালের। স্প্যানিশ তারকা তিনবার হয়েছেন রানারআপ। এর মধ্যে ২০১১ সালে জোকোভিচের কাছে তৃতীয় সেটের টাইব্রেকারে হেরে যান তিনি। আর সার্ব তারকা তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন এই কোর্টে।

২২-১৭ ব্যবধানে এগিয়ে থেকে এই মৌসুমে প্রথমবারের মতো জোকোভিচকে মোকাবিলা করতে নামবেন নাদাল। যদিও সার্ব তারকা আগের দুবারই জিতেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ