1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশি ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি মাল্টিপল ভিসা দেবে ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ১৩৭ Time View

ponkoj5বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি মাল্টিপল ভিসা ইস্যু করা হবে। এ জন্য দাখিলকৃত প্রয়োজনীয় উপকরণ বা কাগজপত্র সন্তোষজনক হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।

আজ শনিবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ : সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে ভারতীয় হাই কমিশনার এ আশ্বাস দেন।

ঢাকার ভারতীয় হাইকমিশন এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বাংলাদেশ ব্যাংক, বিনিয়োগ বোর্ড, বেপজা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এবিবি, এশিয়ান পেইন্টস, সিয়াট বাংলাদেশের প্রতিনিধিরা বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের  সমস্যা ও সম্ভাবণার বিভিন্ন দিক নিয়ে উপস্থাপন করেন।

পঙ্কজ শরণ বলেন, বাংলাদেশে শিল্প খাতের আনুষঙ্গিক উপকরণসহ (এক্সেসরিজ) ভারী শিল্প-কারখানায় বিনিয়োগ আরো বাড়াতে চায় ভারত। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে তথ্য দিতে পারছে না।

সেমিনারে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. এস এস সামাদ, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, আইবিসিসিআইয়ের উপদেষ্টা আবদুল মাতলুব আহমাদ, সভাপতি মোহম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ