1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ১২৪ Time View

ib0মহেন্দ্র সিং ধোনিরা বাংলাদেশকে প্রথম দল হিসেবে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির এবারের আসরে সেমিফাইনাল নিশ্চিত করল। পাকিস্তান বা ওয়েস্ট ইন্ডিজ এই দুই দলের একটিরই ভারতের সমান ৬ পয়েন্ট পাওয়া সম্ভভ বলে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল ভারতই।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাট করে জয়ের জন্য ভারতকে ১৩৯ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ২৩ বলে ৩৩ রান করে দলের স্কোরকে দৃঢ় অবস্থানে নিয়ে গেছেন (বাংলাদেশ-১৩৮/৭, ২০ ওভার)।

এ ছাড়া নাসির ১৭ বলে ১৬ রান করেছেন। ভারতের লেগ স্পিনার অমিত মিশ্র ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন। অশ্বিন পেয়েছেন ২ উইকেট।

হাফসেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন এনামুল হক (৪৪)। মুশফিকুর রহিম ছন্দে খেলছিলেন। কিন্তু ২৪ রান করে থেমেছে তার ইনিংস। ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়েছিলেন সাকিব আল হাসান (১)। বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল (৬) অশ্বিনের বলে রায়নার তালুবন্দি হয়েছিলেন। পরের বলেই ফিরে গেছেন শামসুর রহমান (০)। অশ্বিনের জোড়া ধাক্কা ছিল।

জবাবে হেসেখেলেই জিতেছে ভারত। ২ উইকেট হারিয়েই লক্ষ্য টপকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। রোহিত শর্মা ৫৪ ও অপরাজিত ৫৭ রান করেছেন বিরাট কোহলি।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ১৩৮/৭

ভারত : ১৪১/২

ফল : ৮ উইকেটে জয়ী ভারত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ