1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

টি-২০ আসরে অন্য দেশের পতাকা বহন নিষেধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
  • ১২১ Time View

t20asorক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলছেন, টি-২০ বিশ্বকাপে এখন থেকে কোনো বাংলাদেশী অন্য কোনো দেশের পতাকা বহন বা প্রদর্শন করতে পারবেন না, বা তা নিয়ে মাঠে ঢুকতে পারবেন না।

বিসিবি কর্মকর্তা জালাল ইউনুস বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, চলমান টি-২০ বিশ্বকাপে যাতে দেশের ‘ফ্ল্যাগ রুল’ বা জাতীয় পতাকা ব্যবহার সংক্রান্ত আইন মেনে চলা হয়, সে ব্যাপারে সরকার থেকে বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে।

“এখানে যেটা দেখা যাচ্ছে, আমরা বাংলাদেশী হয়েও অন্যান্য দেশের পতাকা নিয়ে প্রবেশ করছি, এবং আমরা জানতে পেরেছি যে আমরা ফ্ল্যাগ রুলের বাইরে কাজ করছি”, মি, ইউনুস বলেন।

তিনি বলেন, এখন থেকে মাঠে প্রবেশ করার সময় পতাকা বহনকারীদের প্রশ্ন করা হবে, এবং নিশ্চিত করা যে তারা ওই দেশের নাগরিক।

সম্প্রতি বাংলাদেশী কিছু ক্রিকেট ভক্ত পাকিস্তানি দলের সমর্থনে সেদেশের পতাকা প্রদর্শন করার পর তা সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে বেশ তীব্র বিতর্ক তৈরি করে। সূত্র: বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ