1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

হ্যারি পটার ড্যানিয়েলের জাদুকরী জিহবা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৬১ Time View

ভ্যালেন্টাইনের স্পেশাল দিনে হ্যারি পটার খ্যাত ড্যানিয়েল র‌্যাডক্লিফ একটি স্প্যানিশ টিভি’র চ্যাটিং শোত অংশ নিলেন। অনুষ্ঠান জুড়ে ছিল অদ্ভুত সব কর্মকান্ড। ফায়ার ওয়ার্ক খেলেছেন , জুতা খুলে স্টেজে দৌঁড়েছেন, প্যান কেকের খামির মাখিয়েছেন – সবমিলিয়ে শো’টি বাচ্চাদের জন্যে দারুন উপভোগ্য একটি অনূষ্ঠানে পরিণত হয়েছিল। অডিটরিয়াম উপচে পড়া দর্শকের উপস্থিতিতে ড্যানিয়েল আরো অনেক অদ্ভুতুড়ে কর্মকান্ডে অংশ নিয়েছেন এবং দর্শকদের সাথে মজা করেছেন।

২২ বছর বয়সী ড্যানিয়েল র‌্যাডক্লিফ সারা বিশ্বে হ্যারি পটার সিরিজের জন্য এক নামে পরিচিত। হ্যারি পটারের বদৌলতে ড্যানিয়েল পৃথিবীর শীর্ষ ধনীর তালিকায় জায়গা করে নিয়ে নিয়েছেন। সেই সাথে পৃথিবী জুড়ে তৈরি হয়েছে তার প্রচুর ভক্ত যার অধিকাংশই মেয়ে। স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত চ্যাটিং শো’ টিতে ড্যানিয়েল তার মেয়ে ভক্তদের চমক দিলেন নিজের ম্যাজিক্যাল টাং বের করে। জিহবাটিকে অদ্ভুতভাবে তিনি তিনটি ভাঁজ করে প্রদর্শন করলেন সবার সামনে। তাৎক্ষনিক চোখ দুটো বড় বড় করে  হাতের তিনটা আঙ্গুল উঁচু করে পুরো ব্যাপারটিকে ম্যাজিকে পরিণত করেছিলেন ড্যানিয়েল। অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা হ্যারি পটারের এই রিয়াল ম্যাজিক ভীষন উপভোগ করেছেন।

চ্যাটিং শো`তে ড্যানিয়েল তার নিজের ব্যক্তিগত জীবনের অনেক কিছু দর্শকদের সাথে শেয়ার করেন। অসম্ভব ব্যস্ত জীবনের ফাঁকেও গার্লফ্রেন্ড রোজি ককার এর সাথে খুব ভাল কাটছে তার। বর্তমান জীবন নিয়ে খুব সুখী তিনি জানালেন ড্যানিয়েল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ