1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

দেশে এখন ফ্যাসিবাদের লীলা-খেলা চলছে: কাজী জাফর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১৭ Time View

উপজেলা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন, দেশে এখন ফ্যাসিবাদের লীলা-খেলা চলছে। সরকার হিংস্র হায়েনার মতো দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বকে গ্রাস করার চেষ্টা করছে।
এ সময় জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও গণতন্ত্রের আগ্রাসনকারীদের মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘ভাষা আন্দোলন ও মাওলানা ভাসানী’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী)।
কাজী জাফর বলেন, বর্তমান সরকার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভূমিকা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। ভাসানী নভোথিয়েটারের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধুর নামে করা এর বড় প্রমাণ। এটি সরকারের ষড়যন্ত্রেরই একটি অংশ।
সংগঠনের সভাপতি শেখ আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ