1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

শেখ জামাল-বিজেএমসি ড্র

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৩৮ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে অমীমাংসিতভাবে শেষ করলো টিম বিজেএমসি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শনিবার বিজেএমসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শেখ জামাল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বিজেএমসি। নাইজেরীয় মিডফিল্ডার স্যামসন ইলিয়াসোর বক্সের ঠিক বাইরে থেকে নেয়া দুর্বল শট ঝাঁপিয়ে পড়া শেখ জামালের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলের হাতের নিচ দিয়ে চলে যায় জালে (১-০)।  তবে খেলার দশম মিনিটে মিডফিল্ডার মামুনুল ইসলামের ফ্রি-কিক থেকে হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমের হেড সমতায় ফেরায় শেখ জামালকে।

খেলার ৩৬ মিনিটে ডিফেন্ডার রায়হান হাসানের চমৎকার থ্রো থেকে নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটনের হেড শেখ জামালকে আরেক ধাপ এগিয়ে যায় (২-১)।

৪৩ মিনিটে গিনির ফরোয়ার্ড ইসমাইল বানগুরার পাস থেকে নাইজেরীয় মিডফিল্ডার উচে ফেলিক্সের আলতো টোকায় বিজেএমসি সমতা নিয়ে আসে (২-২)। বিরতির আগে সমানে সমান থাকে উভয় দল।

দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে উভয় দল। দুই দলের খেলোয়ারা অনেক চেষ্টা করেও আর কোনো গোলের দেখা না পেলে অমীমাসিংত ভাবে খেলা শেষ করে।

আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ঢাকা আবাহনী। এছাড়া ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ জামাল। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে বিজেএমসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ