1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নির্বাচন কমিশন সরকারের দুষ্কর্মের সহযোগী: রিজভী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১০ Time View

নির্বাচন কমিশন সরকারের দুষ্কর্মের সহযোগী। যে সরকার নিজ দেশের বিরোধীদলীয় নেতা-কর্মীদের হত্যা এবং গুম-খুন করে সেই সরকারকে সাহায্য সহযোগিতা করছে নির্বাচন কমিশন। হতে পারে তারা এটা করছে তাদের নিজেদের নিরাপত্তার জন্য। নির্বাচন কমিশন সম্পর্কে এসব কথা বললেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার সকালে নয়াপল্টনে বিএনপি’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, প্রথম দফা উপজেলা নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে রাখতে ব্যর্থ হয়ে সরকার কাণ্ডজ্ঞান হারিয়ে বিরোধী দল দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় কর্মীদেরকে লেলিয়ে দিয়েছে। প্রথম দফা নির্বাচনে সরকার যদি দানবের মতো আচরণ না করত, নির্বাচন কমিশন যদি সত্যিকারভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করত, তাহলে ১৯ দল সমর্থিত প্রার্থীরা শতকরা ৯৫ ভাগ উপজেলায় জয়ী হতো।

উপজেলা নির্বাচনে বিএনপি’র কোনো প্রাপ্তি আছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের এতো জুলুম নির্যাতনের পরেও জনগণের বিজয় ঠেকাতে পারেনি। জনগণের আন্দোলন বন্ধ করার শক্তি কারোরই নেই।

তিনি গুম, খুন, হামলা, মামলা বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ