1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

এরশাদ-রওশন দ্বন্দ্ব নেই: মহাসচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১২৫ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নিজে রওশন এরশাদের সঙ্গে দ্বন্দ্বের কথা স্বীকার করলেও বিষয়টি অস্বীকার করলেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার। তিনি বলেন, আমাদের দলের মধ্যে কোনো বিভক্তি নেই ও দ্বন্দ্ব নেই। ছোটখাটো কিছু বিষয়ে দ্বিমত থাকলেও জাতীয় স্বার্থে আমরা একমত।

শুক্রবার বেলা ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল আমীন হাওলাদার এ কথা বলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রংপুরে এক সভায় রওশনের সঙ্গে তার দ্বন্দ্বের কথা স্বীকার করে এরশাদ আক্ষেপ করেন।

রুহুল আমীন হাওলাদার আরো বলেন, এরশাদের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ। জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে দলের চেয়ারম্যান বিভিন্ন জেলা সফর শুরু করেছেন। আগামী তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্বিন্যাস করা হবে বলেও তিনি জানান।

এর আগে ভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তিতায় রুহুল আমীন হাওলাদার বলেন, ঐক্যমতের ভিত্তিতে আরেকটি নির্বাচন হওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ