1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আইপিএল নিলাম: ২ কোটি ৮০ লাখে সাকিব কলকাতায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৪৯ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি ৮০ লাখ রুপিতে ওয়ানডে ও টেস্ট ত্রিকেটে আইসিসি র‌্যাঙ্ককিংয়ে দ্বিতীয় স্থান দখলকারী এ তারকা খেলোয়াড়কে কিনে নেয় কেকেআর।

এদিকে আইপিএলের সাত নম্বর আসরের নিলাম প্রক্রিয়ায় এখন পর্যন্ত সবচেয়ে দামি খেলোয়াড় যুবরাজ সিং। ১৪ কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালরু।

বুধবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই নিলামে সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে শুরু হয় নিলামের ডাক। দিল্লি ডেয়ারডেভিলস ও কেকেআর-এর মধ্যে নিলাম ডাকাডাকি চলে। এ পর্যায়ে তার দাম উঠে ২ কোটি ৮০ লাখ রুপি। ২০১২ সালে আইপিএলে কেকেআরকে শিরোপা জেতানোয় সাকিব আল হাসানের অবদান বেশ গুরুত্বপূর্ণ ছিল।

গত মৌসুমে পুনে ওয়ারিওর্সের হয়ে খেলা যুবরাজ এবার খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালরু টিমে।

যুবরাজের পর দ্বিতীয় দামি খেলোয়াড় দীনেশ কার্তিক। তাকে সাড়ে ১২ কোটি রুপিতে কিনেছে দিল্লি ডেয়ার ডেভিলস। এই দল ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনকেও কিনেছে ৯ কোটি রুপিতে। কলকাতা নাইট রাইডার্স দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে কিনেছে  সাড়ে ৫ কোটি রুপিতে। কিংস ইলেভেন পাঞ্জাব শেবাগকে কিনছে ৩ দশমিক ২ কোটি রুপিতে। সানরাইজার্স হায়দরাবাদ অসি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে কিনেছে সাড়ে ৫ কোটি রুপিতে। পেসার মিচেল জনসনকে কিংস ইলেভেন পাঞ্জাব কিনেছে সাড়ে ৬ কোটি রুপিতে। নিলাম তালিকায় বিভিন্ন দেশের ৫১৪ জন ক্রিকেটার রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ