1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কিশোরগঞ্জে ব্যাংক ডাকাতির মামলা হস্তান্তরের অপেক্ষায় –

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৫১ Time View

কিশোরগঞ্জের সোনালী ব্যাংক ডাকাতি মামলার তদন্তের দায়িত্ব র‌্যাবের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। যেকোন সময় র‌্যাবের কাছে মামলাটি হস্তান্তর করা হতে পারে। তবে এখন পর্যন্ত মামলাটির দায়িত্ব হাতে পায়নি বলে জানিয়েছে র‌্যাবের মিডিয়া উইং পরিচালক এটিএম হাবিবুর রহমান।
তিনি শীর্ষ নিউজকে জানান, আদালতের একটি আদেশ আছে। তবে আমরা এখন পর্যন্ত মামলাটি হাতে পাইনি। তাই না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, যে আমরা পেয়েছি।
উল্লেখ্য, কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৬ কোটি টাকা ডাকাতির ঘটনার তদন্ত ভার গত সোমবার ৪৮ ঘণ্টার মধ্যে র‌্যাব এর কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ওই দিন সকালে হাইকোর্টের  একটি দ্বৈত বেঞ্চ স্বরাষ্ট্রসচিব এবং পুলিশের আইজিপিকে এ নির্দেশ দেন। এছাড়াও আদেশে ব্যাংক ডাকাতির ঘটনায় জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে তদন্ত এবং মূল হোতাদের আইনের আওতায় আনার নির্দেশ কেন দেয়া হবে না এই মর্মে দুই সপ্তাহের রুল জারি করেছে আদালত।
এর আগে, রোববার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের  আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদ এ রিট দায়ের করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট মনজিল মোরসেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ