1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

দলের নামে অনেকেই সন্ত্রাস-চাঁদাবাজি করে: যোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৪৯ Time View

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সর্ষের মধ্যে ভূত ঢুকে গেছে। সবাই এখন নেতা; কর্মী নেই। দলের নাম ব্যবহার করে অনেকেই চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। পকেট ভারি করে। কিন্তু এমনটা চলতে দেওয়া হবে না।

সোমবার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যোগাযোগমন্ত্রী বলেন, একটি মহল ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও দেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তবে একের পর এক সফলতা ও উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে সরকার দেশ-বিদেশে প্রশংসিত হলেও দলের তকমা ব্যবহারকারী গুটিকয়েক ব্যক্তির কুকর্মের কারণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে দল ও সরকারকে।

দলের নেতাকর্মীদের স্লোগানের রাজনীতি পরিহার করে কর্মের মন্ত্রে দীক্ষিত হওয়ার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ