1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল আজ সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬ শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন

রেমিট্যান্স কমেছে ৭০ কোটি মার্কিন ডলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৪
  • ৮৪ Time View

চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৮০২ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ে ছিলো ৮৭২ কোটি ৮৫ লাখ ডলার। সেই হিসেবে চলতি অর্থবছরের জানুয়ারি মাস পর্যন্ত রেমিট্যান্স কমেছে ৭০ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার বা ৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, সদ্যসমাপ্ত জানুয়ারি মাসে ১২৫ কোটি মার্কিন ডলার বা তার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে। যা এর আগের বছরের একই মাসে ছিলো ১৩২ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসেবে বছরের প্রথম মাসে রেমিট্যান্স প্রবাহ কমেছে প্রায় ৬ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৮০২ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ে ছিলো ৮৭২ কোটি ৮৫ লাখ ডলার। সে হিসেবে চলতি অর্থবছরের জানুয়ারি মাস পর্যন্ত রেমিট্যান্স কমেছে ৭০ কোটি ৬৫ লাখ ডলার বা ৮ শতাংশ।

প্রতিবেদনে দেখা যায়, ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ সামান্য বেড়েছে। গত ডিসেম্বরে ব্যাংকগুলোর মাধ্যমে ১২১ কোটি ডলারের রেমিট্যান্স আহরণ করেছিল। যা জানুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ১২৫ কোটি ডলার। সেই হিসেবে আগের মাসের তুলনায় জানুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে মাত্র চার ডলার।

প্রতিবেদনে দেখা যায়, জানুয়ারি মাসে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৭৬ লাখ ডলার, যা ডিসেম্বরে ছিল ৩৯ কোটি ডলার। বিশেষায়িত ২টি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৫৯ লাখ ডলার, যা আগের মাসে ছিল ১ কোটি ৪৯ লাখ ডলার। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৩ কোটি ২২ লাখ ডলার, যা আগের মাসে এসেছিল ৭৮ কোটি ২৪ লাখ ডলার। আর বিদেশি খাতের ৯টি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৪২ লাখ ডলার। যা ডিসেম্বরে ছিল ২ কোটি ২৫ লাখ ডলার।

সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তি রফতানি হ্রাস, দেশের রাজনৈতিক অস্থিরতা, বেসরকারি পর্যায়ে জনশক্তি রফতানিতে অনিহা, সর্বোপরি সরকারের কূটনৈতিক ব্যর্থতায় রেমিট্যান্স নেতিবাচক ধারা চলছে। এছাড়া ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ায় প্রবাসীরা এখন আর আগের মতো অর্থ দেশে পাঠাচ্ছেন না। এতে রেমিট্যান্স প্রবাহ কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কয়েকবছর যাবৎ রেমিট্যান্সে উচ্চ প্রবাহ থাকলেও সদ্যসমাপ্ত বছরে নেতিবাচক ধারায় নেমে এসেছে। ২০১৩ সালে প্রবাসীরা এক হাজার ৩৮৪ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ মূল্যের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা এর আগের বছরে ছিলো এক হাজার ৪১৮ কোটি ডলার। সেই হিসেবে গতবছরে রেমিট্যান্স কমেছে ৩৪ কোটি ডলার বা ২ দশমিক ৩৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ