1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

উপজেলা নির্বাচনে ৩৯২ নির্বাহী ম্যাজিস্ট্রেট

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৬৩ Time View

উপজেলা নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৩৯২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার।

আজ নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিটি উপজেলায় চারজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুমোদন দেয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের ৪০টি জেলার ৯৮টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ২৮ জানুয়ারি নির্বাচন কমিশন প্রতিটিতে চারজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি থেকে ভোট গ্রহণের পরের দিন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এছাড়া ভোট গ্রহণের দুইদিন আগে ১৭ ফেব্রুয়ারি থেকে ভোট গ্রহণের পর দিন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটিতে তিন জন করে দায়িত্ব পালন করবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ