1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মূল পরিকল্পনাকারী খালেদা জিয়া: হাছান মাহমুদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০১৪
  • ১২৩ Time View

১০ ট্রাক অস্ত্র মামলার মূল পরিকল্পনাকারী তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, তাঁর (খালেদা জিয়া) নির্দেশেই অস্ত্র খালাস হয়। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
হাছান মাহমুদ বলেন, ‘আজ (বৃস্পতিবার) ১০ ট্রাক অস্ত্র মামলায় যে রায় দেওয়া হবে, তা পূর্ণাঙ্গ রায় হবে না। এর সর্বোচ্চ মদদদাতাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত রায়ের পূর্ণতা পাবে না বলে আমি মনে করি এবং জনগণও এটা মেনে নেবে না।’
সাবেক এই পরিবেশ ও বনমন্ত্রী বলেন, গতকাল দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বোমা হামলাকারীরা সংসদে না থাকায় সংসদ প্রাণবন্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা নাজির মিয়া, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক আসাদুজ্জামান দুর্জয়, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ