1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

বঙ্গভবনে প্রধানমন্ত্রী ও স্পিকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০১৪
  • ১৪১ Time View

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর বঙ্গভবনে পৌঁছায়।

রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এটি সৌজন্য সাক্ষাত।”

প্রধানমন্ত্রী যাওয়ার এক ঘণ্টা পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনে যান।

এর আগে নতুন মন্ত্রিসভার শপথের জন্য গত ১২ জানুয়ারি বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।

এদিকে বুধবার দশম সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসছে আওয়ামী লীগের সংসদীয় দল। দলীয় প্রধান শেখ হাসিনার সভপতিত্বে ওই বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়ন দেয়ার কথা।

নতুন সংসদের স্পিকার পদে আগের সংসদের কর্তৃত্বে থাকা শিরীন শারমিন চৌধুরীকেই দেখা যেতে পারে বলে ইংগিত পাওয়া গেছে।

শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ আসনের উপ নির্বাচনে মঙ্গলবারই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

ফলে নির্বাচিত সংসদ সদস্য হয়েই বুধবার তিনি দশম সংসদের প্রথম অধিবেশনে যোগ দেবেন; পরবর্তী স্পিকার পদে তার নির্বাচিত হওয়ার ক্ষেত্রেও আইনি বাধা থাকবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ