1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রথম পর্যায়ে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০১৪
  • ১৫১ Time View

প্রথম পর্যায়ে ৯৮টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সারাদেশে রিটার্নিং অফিসাররা গতকাল রোববার ও আজ সোমবার মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করেন। ইতিমধ্যে বাছাইয়ে কতটি মনোনয়নপত্র বাতিল বা বৈধ হয়েছে তার পূর্ণাঙ্গ তথ্য আগামীকাল নাগাদ জানা যেতে পারে বলে কমিশনের এক কর্মকর্তা বাসস’কে জানান।
বাসস’র সিলেট সংবাদদাতা জানান, জেলার ৬ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানান, বাছাইয়ে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
দিনাজপুর সংবাদদাতা জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদারের উদ্ধৃতি দিয়ে জানান, জেলার ২টি উপজেলা কাহারোল ও খানসামায় মনোনয়নপত্র বাছাইকালে ১টি মাত্র মনোনয়নপত্র বাতিল ও ২৮জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এর মধ্যে ১২ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান ও ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
তিনি জানান, কাহারোল উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী হৃদয় চন্দ্র রায়ের মনোনয়নপত্র ঋণ খেলাপীর কারণে বাতিল করা হয়েছে।
ভোলা সংবাদদাতা রির্টানিং অফিসারের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের উদ্ধৃতি দিয়ে জানান, লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে ২৪ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ হয়েছে। প্রার্থীদের কেউ বাদ পড়েননি।
আসন্ন নির্বাচনে এই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ