1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাষ্ট্রপতির কাছে জাতীয় জাদুঘরের বার্ষিক প্রতিবেদন পেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০১৪
  • ১৬৪ Time View

সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে আজ বাংলাদেশ জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ডের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা জাতীয় জাদুঘরে বার্ষিক প্রতিবেদন (২০১২-২০১৩) রাষ্ট্রপতির কাছে পেশ করেন।
প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, ২০১২-২০১৩ অর্থবছরে ১১ লাখ ৯ হাজার ৮৮০ জন দর্শণার্থী জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল পরিদর্শন করে।
প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে আরো অবহিত করেন, সারা দেশে জাদুঘরগুলোতে এক লাখ নিদর্শন রয়েছে। এর মধ্যে শুধু জাতীয় জাদুঘরে রয়েছে ৮৭ হাজার নিদর্শন।
প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে অবহিত করেন, যারা জাদুঘর পরিদর্শন করতে পারেনি তাদের জন্য ১০০টি নিদর্শন ওয়েবসাইটে প্রদর্শন করা হয়েছে।
তাঁরা রাষ্ট্রপতিকে বলেন, নতুন নতুন প্রত্নতাত্ত্বিক স্থান আবিষ্কৃত হওয়ায় জাদুঘরের কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতীয় জাদুঘরের কর্মকাণ্ডের সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিনিধিদলকে বাংলাদেশের ইতিহাস প্রকল্প সংরক্ষণের পরামর্শ দেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ে সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ