1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কিশোরগঞ্জে সোনালী ব্যাংকে ডাকাতি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০১৪
  • ১৩৮ Time View

কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের প্রধান শাখায় দুঃসাহসিক ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। মাটির নিচ দিয়ে সুরঙ্গ করে ব্যাংকের ভোল্টের ভিতর প্রবেশ করে অন্তত সাড়ে ১২ কোটি টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুর ৩টার দিকে ব্যাংকের রক্ষিত ভোল্ট খুলতে গিয়ে টাকা এলোমেলো অবস্থায় দেখে ব্যাংকের কর্মকর্তারা। পরে ম্যানেজার বিষয়টি থানায় অবহিত করে।
জানা গেছে, ব্যাংকের পূর্বপাশের একটি বাড়ি থেকে সুরঙ্গ করে মাটির নিচ দিয়ে ব্যাংকের ভোল্টে প্রবেশ করে দুর্বৃত্তরা। স্ট্রং রুমের টেবিলের উপর রাখা সাড়ে ১২ কোটি টাকা নিয়ে যায়। ব্যাংকে অন্তত আড়াইশ কোটি টাকা আছে বলে জানান সিনিয়র ক্যাশ অফিসার মহসিনুল হক।

ব্যাংকের ম্যানেজার হুমায়ুন কবীর ভূইয়া জানান, ব্যাংকের দুই ক্যাশ অফিসার মহসিনুল হক ও হাসান আহমেদ মঈন তাদের দুই জনের কাছে ভোল্টের চাবি থাকে। রোববার দুপুরে ভোল্ট খুলে টাকা আনতে গিয়ে এ অবস্থা দেখতে পায় তারা।

ব্যাংকের পাশের বাড়ির বাসিন্দা মার্জিয়া আক্তার জানান, ব্যাংক সংলগ্ন এবি ফার্নিচারের পিছনের একটি ছোট কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতো সোহেল নামের এক ব্যক্তি। তার কক্ষ থেকেই সুরঙ্গ করে ব্যাংকের ভোল্টে প্রবেশ করা হয়। ওই বাড়ির মালিক ঢাকায় থাকেন। ঘটনার পর থেকে সোহেল পলাতক রয়েছে।

তিনি বলেন, রাতের বেলা ওই রুমে কয়েকদিন ধরে শব্দ শোনা যেত।

কিশোরগঞ্জ পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান, ঘটনাটি দুঃসাহসিক। এই ঘটনার সঙ্গে একটি চক্র জড়িত থাকতে পারে। বিষয়টি গুরত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনা জানাজানি হওয়ার পর গ্রাহক ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ