1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

এক ঘণ্টায় সমস্ত কিছু ঠিক করে ফেলব: শামীম ওসমান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০১৪
  • ১২৮ Time View

আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান বলেছেন, ‘ছাত্ররাজনীতি করাকালে জিয়াউর রহমানের গাড়ি থেকে পতাকা নামিয়েছি। এরশাদকে বাধা দিয়েছি। খালেদা জিয়াকে লংমার্চে বাধা দিয়েছি।’ তিনি বলেন, ‘আমি নেত্রীকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেছি। কিসের খালেদা জিয়া, আমাদের দায়িত্ব দেন এক ঘণ্টায় ঢাকা এসে সমস্ত কিছু ঠিক করে ফেলব।’

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জপুল এলাকায় তাঁকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শামীম ওসমান এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে ট্যাক্স প্রদান বন্ধ করতে সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের ক্ষমতাসীন দলের এই সাংসদ। তিনি সিদ্ধিরগঞ্জবাসীর উদ্দেশ করে বলেন, ‘আপনারা সিটি করপোরেশনকে ট্যাক্স প্রদান বন্ধ করে দেন। আমি উন্নয়ন করে দেব।’

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি প্রমুখ।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শামীম ওসমান। ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র প্রার্থী হলেও সেলিনা হায়াত আইভীর কাছে এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ