1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

‘আন্তর্জাতিক বিভিন্ন খেলার কারণে বিএনপি নির্বাচনে আসেনি’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০১৪
  • ১৪২ Time View

চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, আন্তর্জাতিক বিভিন্ন খেলার কারণে নবম সংসদের বিরোধী দল বিএনপি নির্বাচনে আসেনি। বিএনপি নির্বাচনে আসলে জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল পাওয়া যেতো। আজ শনিবার দুপুরে ধানমণ্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি আরো বলেন, অতীতে বিরোধী দলের সংসদ বর্জনের যে শিক্ষা আমরা পেয়েছি তা সুখকর নয়। দেশে-বিদেশে এটা সমালোচিত। আমি আশা করি দশম সংসদের বিরোধী দল সরকারের বিরোধিতা করার পাশাপাশি সরকারকে উপদেশ দেবে। যাতে সরকার আরো উন্নয়নমূলক কাজ করতে পারে। তারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।

দশম সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হতে পারেন জানতে চাইলে আ স ম ফিরোজ বলেন, এই দুটি পদে আসার জন্য আমাদের দলে ৮-১০ জন যোগ্য নেতা আছেন। তবে এ বিষয়ে সংসদ নেতাই সিদ্ধান্ত নিবেন। তিনি আরো বলেন, সংসদ অধিবেশন বসার আগের দিন সংসদীয় দলের বৈঠক হতে পারে। ওই বৈঠকে সংসদ নেতা স্পিকার- ডেপুটি স্পিকার করার বিষয়ে ঘোষণা দিতে পারেন।

দক্ষতা, যোগ্যতা এবং স্বচ্ছতার সংগে অর্পিত দায়িত্ব পালন করাই আমাদের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে চিফ হুইপ বলেন, এক্ষেত্রে একজন টিম লিডার হিসেবে আমি জাতীয় সংসদের কার্যক্রমকে আরো বেগবান করতে চাই। সেজন্য সকলের সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ