1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ

গ্রেপ্তার হলেন জাস্টিন বিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০১৪
  • ১৯৮ Time View

মাঝ রাতে মাদকাসক্ত অবস্থায় গাড়ি রেসিংয়ে নেমেছিলেন মার্কিন পপ তারকা জাস্টিন বিবার। সাথে সাথেই গ্রেপ্তারকরা হয়েছে তাকে। বৃহস্পতিবার মাঝ রাতে ফ্লোরিডার বিচে এমনই কাণ্ড ঘটিয়ে ফের শিরোনামে ১৯ বছরের এই পপ তারকা।

মিড ডে অনলাইন সূত্রে জানা যায়, এদিন রাতে দুটি গাড়িকে দ্রুত গতিতে দেখে তাদের পিছু নেন টহলরত পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় দুটি গাড়িকেই আটকাতে সক্ষম হন তারা।

দেখা যায় হলুদ ল্যাম্বরগিনির চালক পপ তারকা জাস্টিন বিবার। অন্য একটি গাড়ি তারই এক সঙ্গী। এরপর মাদক পরীক্ষার ফল পজিটিভ হতেই দু’জনকেই আটক করা হয়। পরে গ্রেপ্তার হন বিবার ও তার সঙ্গী।

এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন জাস্টিন বিবার। প্রতিবেশীর বাড়িতে ডিম ছোঁড়া থেকে শুরু করে হোটেলের দেওয়ালে কুরুচীকর গ্র্যাফিটির জন্যও থানা-পুলিশ হয়েছিল তার বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ