1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

আবারও বিয়ে করলেন গোবিন্দ!

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০১৪
  • ১৪৫ Time View

২৫ বছর আগে বিয়ে করেছিলেন বলিউডের ডান্স কিং গোবিন্দা। সম্প্রতি আবারও বিয়ে করলেন তিনি। তার এই দ্বিতীয় বিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে বলিউডে। কারণ বিয়ের পাত্রীটিও ২৫ বছর আগের।

জানা যায়, সম্প্রতি ২৫তম বিয়ে বার্ষিকীতে গোবিন্দ তার স্ত্রী সুনিতা আহুজারকেই আবার বিয়ে করেছেন। লন্ডনে নতুন করে বিয়ের পর সম্পর্কের ব্যাপারেও পুনঃপ্রতিজ্ঞা করেছেন বলিউডের এ অভিনেতা। না তেমন ঘটা করে নয়, হাতে গোনা ঘনিষ্ঠ কিছু বন্ধু-আত্মীয়দের নিয়ে স্ত্রী সুনিতার কাছে নতুন করে প্রতিজ্ঞা করতেই গোবিন্দর এ পুনঃবিয়ের আয়োজন।

বিয়েতে যথারীতি উপস্থিত ছিল তাদের দুই সন্তান নর্মদা ও হর্ষবর্ধন। তারাও নতুন করে বাবা-মায়ের এ বিয়ে উপভোগ করেছেন। গোবিন্দের শ্বশুরের মতে, ওদের এবারের বিয়েটা প্রথমবারের চেয়েও দারুণ হয়েছে। ২৫ বছর আগে গোবিন্দ তখন তুমুল আলোচনায়। ক্যারিয়ারের শীর্ষে অবস্থান করছিল। তখন কিন্তু ধারণা করা হয়েছিল, তার বিয়ের কথা শুনে ভক্তরা হয়তো মুখ ফিরিয়ে নিতে পারে। তাই দীর্ঘদিন আমরা তাদের বিয়েটাকে গোপনও রেখেছিলাম। মেয়ে নর্মদার জন্মের পর আমরা তাদের বিয়ের কথা প্রকাশ করি। তাই এই বিয়েটা বেশি আনন্দের, কারণ এটি লুকিয়ে লুকিয়ে নয়। গোবিন্দর বন্ধু ফয়সালই নতুন এ আইডিয়া মেকার। গোবিন্দর জন্য তিনিই এ পুনঃবিবাহের আয়োজন করেছেন।

গোবিন্দ প্রথম ও দ্বিতীয় স্ত্রী সুনিতা বলেন, আমি খুবই সুখী আমার সংসার জীবনে। গোবিন্দ আমাকে চমৎকার একটি মঙ্গলসূত্র উপহার দিয়েছে।

আর সুনিতার তার স্বামী গোবিন্দকে কি দিয়েছেন জানতে চাইলে তিনি জানান, আমি এরই মধ্যে ওকে দুটি রত্ন উপহার দিয়েছি। মূল্যবান ওই দুটি রত্ন হলো আমাদের দুই সন্তান নর্মদা ও হর্ষবর্ধন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ