1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

সৈয়দ আশরাফের বক্তব্য মিথ্যাচার : ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০১৪
  • ১২৮ Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের খুন করা হয়েছে। এ পর্যন্ত সারা দেশে ২২২ জনকে হত্যা করা হয়েছে। আজ দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া তার বক্তব্যে কোথাও কোনো রাষ্ট্রদ্রোহের মতো কথা বলেননি। সৈয়দ আশরাফের মতো ব্যক্তির এ ধরনের মিথ্যাচার শোভা পায় না।
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে।

গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সব রকম ব্যবস্থা এ সরকার করে রেখেছে উল্লেখ করে মির্জা ফখরুল  বলেন, এজহারভুক্ত আসামিদের নির্বিচারে হত্যা করে ফেলে রাখা হচ্ছে। বিচার বহির্ভূত হত্যাকান্ড বেড়েই চলেছে। গত ১০ দিনে ১০টি লাশ পাওয়া গেছে। নীলফামারীতে আসাদুজ্জামান নূরের আসামিদের ৩ জনের লাশ পাওয়া গেছে।
তিনি বলেন, গণতান্ত্রিক দেশে আইনের শাসন না থাকলেই এটা হয়। ভিন্নমত পোষণকারীদের এভাবেই হত্যা করা হয়। এটা গণতন্ত্রের জন্য হুমকি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ