1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

২৮ জানুয়ারি সাঈদীর আপিল শুনানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০১৪
  • ১৪৯ Time View

২৮ জানুয়ারি থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর আপিলের যুক্তিতর্ক শুরু হবে। আপিল শুনানির সময় ১ সপ্তাহ বাড়িয়ে এ দিন ধার্য করেছেন আদালত।

সাঈদীর প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক দেশের বাইরে থাকায় মঙ্গলবার তার অন্য আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান সময়ের আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে।

প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে এ শুনানি চলছে। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

এর আগে গতকাল সোমবার এ মামলার আপিল শুনানি করা হয়। ওইদিন সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান আসামিপক্ষের ১৫তম স্বাক্ষীর জেরা আদালতে উপস্থাপন করেন। এরপর ১৬ ও ১৭তম সাক্ষীর জেরা উপস্থাপন চলার সময় আদালত এ মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ