1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সাবেক দুই মন্ত্রীর পক্ষ নিয়ে যুগান্তরের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০১৪
  • ১৩০ Time View

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে ‘অসত্য’ সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তরের বিরুদ্ধে মানহানির মামলা করেছে চাঁদপুরের এক যুবলীগ নেতা।

সোমবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসিম কুমার দের আদালতে কচুয়া উপজেলা যুবলীগ নেতা কাজী এনামুল হক শামীম এই মামলাটি দায়ের করেন।

মামলার বিবাদীরা হলেন- যুগান্তুরের প্রকাশক ও সাংসদ সালমা ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, প্রধান প্রতিবেদক এনাম আহমেদ ও বার্তা সম্পাদক আবদুর রহমান। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের আগামী ১১ মার্চ হাজির হতে নির্দেশ দিয়েছে।

মামলায় বলা হয়, গত ১৩ জানুয়ারি প্রত্রিকাটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ছবিসহ ‘হেভিওয়েট প্রার্থীরা যে কারণে বাদ পড়লেন’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে, যা খুবই ‘আপত্তিকর’।

এছাড়া গত ১৭ জানুয়ারি একই পত্রিকায় ‘বাদপড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সম্পত্তি ও নগদ অর্থ বেড়েছে রাতারাতি’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

এসব ‘কাল্পনিক ও অসত্য’ সংবাদ প্রকাশ করায় সাবেক দুই মন্ত্রীর মানহানির অভিযোগ এনে মামলায় দুইশ’ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিও করা হয়েছে।

মামলায় সাক্ষী হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনিসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ