1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

ক্যাটের পর ‘বিগ বস’ ও রণবীরের দখলে!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪
  • ১৬৬ Time View

‘দাবাং’ তারকা সালমান খানের প্রেমিকা ক্যাটরিনা কাইফকে ছিনিয়ে নেওয়ার পর এবার ‘বিগ বস’ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বও খান সাহেবের কাছ থেকে কেড়ে নিতে যাচ্ছেন রণবীর কাপুর!

গত চার মৌসুম ধরে ‘বিগ বস’ উপস্থাপনা করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা সালমান খান। মূলত তার সাবলীল উপস্থাপনা আর তারকাখ্যাতির কারণেই ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অনুষ্ঠানের স্বীকৃতি পেয়েছে ‘বিগ বস’।

সম্প্রতি জিনিউজ জানিয়েছে, জনপ্রিয় এই টিভি রিয়েলিটি শোয়ের পরবর্তী মৌসুমের উপস্থাপক হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব পেয়েছেন রণবীর কাপুর।
প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলে ‘বিগ বস ৮’ অনুষ্ঠানের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হবে রণবীর কাপুরের।

অনুষ্ঠানটির পরবর্তী মৌসুমে সালমানের পরিবর্তে রণবীরকে পেতে চাইছেন নির্মাতারা। কারণ হিসেবে জানা গেছে, বিভিন্ন সামাজিক অসংগতির বিষয়বস্তু নিয়ে নির্মিত আমির খানের ‘সত্যমেভ জয়তে’র পর এবার একই ধরনের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন সালমান। বর্তমানে নতুন এ অনুষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি।

‘বিগ বস’ নির্মাতাদের ধারণা, পরবর্তী মৌসুমে সময় দিতে পারবেন না সালমান। মূলত এ কারণেই তার পরিবর্তে রণবীরকে ‘বিগ বস ৮’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে নেওয়ার চেষ্টা চলছে।

‘বিগ বস’ নির্মাতারা মনে করছেন, রণবীরের উপস্থিতি নিশ্চিত করতে পারলে অনুষ্ঠানটির জনপ্রিয়তায় ভাটা পড়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ