1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বিশ্বকাপ নিয়ে শঙ্কায় নেইমার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪
  • ১৭৩ Time View

গেটাফের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচটা বার্সেলোনার ভক্তদের জন্য সুখেরই ছিল। লিওনেল মেসির জাদুকরি ফুটবল দেখেছে তারা। কিন্তু ম্যাচের ২৮তম মিনিটে নেইমার যখন মাঠ ছাড়লেন দুজন অফিশিয়ালের কাঁধে ভর দিয়ে, কেবল বার্সেলোনারই নয় ব্রাজিলের ভক্তরাও আঁতকে উঠেছিল। গোড়ালিতে যে আঘাত পেয়েছেন নেইমার, বিশ্বকাপের আগে তা ভালো হবে তো! তবে ভক্তদের চেয়েও বেশি ভয় পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, এই নিয়ে শঙ্কায় পড়েছিলেন তিনি। অবশেষে পরীক্ষার পর জানা গেল, চার সপ্তাহ পরই ভালো হয়ে উঠবেন নেইমার। এক মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে! এক মাস পর ফিরলেও সেই আগের নেইমার থাকবেন তো তিনি!

‘আঘাত পাওয়ার সময় আমি ভেবেছিলাম, এটা খুবই গুরুতর ইনজুরি। ২০১৪ বিশ্বকাপ নিয়েও আমি শঙ্কায় পড়েছিলাম। তবে ভয়ের কিছু নেই। অতি দ্রুত মাঠে ফেরার জন্য আমি সবকিছুই করব।’ টুইটার অ্যাকাউন্টে এমনটাই জানিয়েছেন নেইমার। ধন্যবাদ জানিয়েছেন সব ভক্তদের এবং যারা তার জন্য প্রার্থনা করেছেন তাদেরকে। মেডিক্যাল পরীক্ষার পর বার্সেলোনার ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পরীক্ষার পর জানা গেছে নেইমার ডান গোড়ালিতে আঘাত পেয়েছেন। এর ফলে তিন অথবা চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।’ এর অর্থ, ফেব্রুয়ারির শেষদিকে মাঠে ফিরতে পারেন ব্রাজিলিয়ান এ তারকা। এর মধ্যে নয়টি ম্যাচ খেলতে হবে বার্সেলোনাকে। রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বে ম্যানসিটির সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচও। নেইমারের ভাগ্য খুব ভালো হলে ১৯ ফেব্রুয়ারির আগে তিনি ফিট হতেও পারেন। সেক্ষেত্রে ভক্তরা ম্যানসিটির বিপক্ষে মাঠে মেসির সঙ্গে নেইমারকেও হয়ত দেখতে পাবেন।

শঙ্কা কেবল বার্সেলোনাতেই নয়। রয়েছে ব্রাজিলেও। বিশ্বকাপের আগে নেইমার মাঠে ফিরলেও তিনি সেই পুরনো রূপে ফিরতে পারবেন তো! এই প্রশ্ন ব্রাজিলের সর্বত্রই।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ