1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

বিশ্ব ইজতেমায় ৫ স্তরের নিরাপত্তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০১৪
  • ১১৬ Time View

বিশ্ব ইজতেমা এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী। এ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে র‌্যাবের হেলিকপ্টার টহল এবং ময়দানে বোমা নিষ্ক্রিয় দল থাকবে।

বৃহস্পতিবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ৪৯তম বিশ্ব ইজতেমার সর্বশেষ প্রস্তুতি পর্যালোচনা সভা শেষে এসব তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভা সূত্রটি আরো জানায়, প্রতিটি নিরাপত্তা স্তরে দায়িত্বে থাকবেন একজন করে অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়াও ইজতেমায় অধিক সংখ্যক বিদেশি মুসল্লির অংশগ্রহণ নিশ্চিত করতে ভিসাপ্রাপ্তি সহজ করা হচ্ছে বলে জানা গেছে।

১৩০টি দেশের মুসল্লিরা এবার ইজতেমায় অংশ নিচ্ছেন। ইতিমধ্যে ৫০টি দেশের মুসল্লি ইজতেমায় যোগ দিতে বাংলাদেশে এসে পৌছেছেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি পর্যালোচনা সভায়, গাসিক মেয়র অধ্যাপক এমএ মান্নান, গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, র‌্যাবের ডিজি মো. মোখলেছুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, জেলা পুলিশ সুপার আব্দুল বাতেন, তাবলীগ জামাতের মুরব্বি সাবেক সচিব ইরশাদুল হক, অধুনালুপ্ত টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এডভোকেট আজমত উল্লা খান বক্তব্য রাখেন।

সভায় সরকারের বিভিন্ন দফতর, অধিদফতর ও সংস্থার কর্মকর্তারা বিদ্যুৎ, পানি, গ্যাস, পয়ঃনিষ্কাষণ, যাতায়াত ব্যবস্থা, চিকিৎসা, বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিত করাসহ নিজ নিজ প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন। বিকেল তিনটা থেকে শুরু হয়ে সভা চলে একটানা পাঁচটা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ