1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক কাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারি, ২০১৪
  • ১৬২ Time View

কাল বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের ২২৯, জাতীয় পার্টির (জাপা) ৩৩, ওয়ার্কার্স পার্টির ছয়, জাসদের পাঁচজনসহ জাতীয় পার্টি (জেপি), বিএনএফ ও তরীকত ফেডারেশনের একজন করে এবং স্বতন্ত্র ১৪ জনসহ মোট ২৯০ জন সাংসদ নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দুটি আসনে বিজয়ী হওয়ায় রংপুর-৩ আসনটি ছেড়ে দেন। এর ফলে ২৮৯ জন সাংসদ শপথ নেন।

১২ জানুয়ারি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনার নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। এতে আওয়ামী লীগের পাশাপাশি যোগ দেন ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাপা ও জেপির সদস্যরাও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ