1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মতিয়া চৌধুরীকে চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০১৪
  • ১১৪ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন করায় কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বদিউজ্জামান বাদশাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক রেজা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর নকলা-নালিতাবাড়ি নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি বদিউজ্জামান বাদশাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কৃষক লীগের গঠণতন্ত্রের বিধান অনুযায়ী তাকে সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।

এ সিদ্ধান্ত বিগত ৫ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ