1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

‘আমি সুস্থ আছি’-এরশাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারি, ২০১৪
  • ১৩৬ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমি সুস্থ আছি। তবে সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) যাচ্ছি। শিগগির ফিরব।’দীর্ঘ এক মাস সিএমএইচে চিকিৎসাধীন অবস্থা থেকে মুক্তি পেয়ে বাসায় ফিরলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।রোববার রাত ৬ টা ৪৩ মিনিটে একটি কালো রঙ্গের গাড়িতে করে বারিধারার তার নিজ বাসভবনে প্রবেশ করেন তিনি।এর আগে বিকালে দশম জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেন জাপা চেয়ারম্যান।

গতকাল শনিবার বেলা ১২টা ১০ মিনিটে রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে শপথ নেন তিনি। শপথ শেষে ফের তাকে নেওয়া হয় সিএমএইচে।

সদ্য প্রধানমন্ত্রীর বিশেষ দূত নিয়োগ পাওয়া এরশাদ সংসদে যাবেন কি না, বঙ্গভবনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, ‘ইলেকশনে যখন এসেছি, তখন পার্লামেন্টে অবশ্যই যাব।’ মন্ত্রিসভা কেমন হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভালোই হয়েছে।’ অবশ্য এরশাদপত্নী ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গণমাধ্যম এড়িয়ে বঙ্গভবন ত্যাগ করেন। এর আগে গত ১২ ডিসেম্বর রাতে এরশাদকে আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায়। নানা নাটকীয়তার পর আজ তিনি বাসভবনে ফিরলেন। বারিধারার প্রেসিডেন্ট পার্কে ছেলে এরিক এরশাদ ও কয়েকজন কর্মচারীকে নিয়ে বসবাস করেন সাবেক এই রাষ্ট্রপতি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ