1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

সোমবার থেকে অবরোধ স্থগিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০১৪
  • ১০৮ Time View

আগামী সোমবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ১৮-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত করা হয়েছে।

আজ শনিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে শুক্রবার ও আজ শনিবারের জন্য অবরোধ স্থগিত ঘোষণা করা হয়।তবে রোববার থেকে আবার অবরোধ চলবে বলে ঘোষণা দেওয়া হয়।পরে আজ এ ঘোষণায় রোববারের পর সোমবার থেকে আবারও অবরোধ স্থগিত করা হলো।

প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল ও ভোটের দিন সারা দেশে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে ১৮-দলীয় জোটের ডাকা হরতাল গত বুধবার সন্ধ্যা ছয়টায় শেষ হয়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে সারা দেশে ১৮-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে। এর আগে গত ২৬ নভেম্বর থেকে পাঁচ দফায় মোট ২২ দিনের অবরোধ পালন করে বিরোধীদলীয় জোট। অবরোধ চলাকালে কয়েক দফায় হরতালের ডাক দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ