1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

‘লাল টিপ’-এর প্রিমিয়ারে লালগালিচা সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ২২৬ Time View

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এ যাবৎকালের সর্বাধিক বাজেটে নির্মিত ছবি ‘লাল টিপ’ মুক্তি পাচ্ছে আগামী ১৭ ফেব্রুয়ারি। ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। এই শোতে ছবিটির অভিনেতা-অভিনেত্রীদের দেওয়া হবে লালগালিচা সংবর্ধনা। বাংলাদেশে কোনো সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীতে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম।

‘লাল টিপ’ ছবির পরিচালক স্বপন অ‍াহমেদ বাংলানিউজকে জানিয়েছেন, আন্তর্জাতিক সিনেমার অঙ্গনে অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের সম্মান জানাতে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় এটি একটি আন্তর্জাতিক ছবি। এ জন্যই আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত প্রথা অনুযায়ী ছবির প্রিমিয়ারে লাল গালিচা সংবর্ধনা যোগ করা হয়েছে।

‘লাল টিপ’ ছবিটির প্রিমিয়ার শোতে ছবির কুশীলব, কলাকুশলী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরাই কেবল যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন।

ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়াকে সামনে রেখে পরিচালক স্বপন আহমেদ সহ অভিনেতারা বেশ কিছুদিন ধরেই ব্যাপক প্রচারনায় অংশ নিচ্ছেন । সরকারি-বেসরকারি ক্যাম্পাসগুলোতে আকর্ষণীয় ট্রেলর প্রদর্শনের করায় এরই মধ্যে ছবিটি নিয়ে তরুণ-তরুণীদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পরিচালক স্বপন আহমেদ আশা করছেন, প্রচারনায় যে সাড়া পেয়েছেন ছবিটি মুক্তির পর তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষের সাড়া পাবেন।
ছবিটির শুটিং করা হয়েছে ফ্রান্স, থাইল্যান্ড ও বাংলাদেশের মনোরম লোকেশনে ।  ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমন ও কুসুম সিকদার। বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি এ ছবিতে অভিনয় করেছেন ফ্রান্সের বেশ কজন নামি অভিনয়শিল্পী। বিশ্বমানের সঙ্গীত এ ছবির আরেকটি বৈশিষ্ট্য। বাংলাদেশে ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

দেশীয় ঐতিহ্যকে সামনে রেখে আন্তর্জাতিকভাবে ‘লালটিপ’ ছবিটি মুক্তি পাবে বাংলা নববর্ষ পহেলা বৈশাখে অর্থাৎ ১৪ এপ্রিল। ফ্রান্সসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রে একযোগে ছবিটি মুক্তি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ