1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০১৪
  • ১২৪ Time View

সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কোনাবাড়িতে তিনটি ট্রাক, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাস ও প্রাইভেটকারে থাকা চার যাত্রীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে চারটি পুড়ে যাওয়া কঙ্কাল উদ্ধার করেছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।

নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে মহাসড়কের দু’পাশে যানবাহন আটকা পড়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে প্রত্যক্ষদর্শীরা।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের কামারখন্দ উপজেলার ৬নং ব্রিজের ওপরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার, একটি মোটর সাইকেল ও একটি ট্রাক পেছন থেকে পরপর ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মাইক্রোবাস ও প্রাইভেটকারটি পুড়ে যায়। সংঘর্ষে ট্রাক দুটি মহাসড়কের পাশে উল্টে পড়ে যায়। সংবাদ পেয়ে সিরাজগঞ্জ, কামারখন্দ. বঙ্গবন্ধু সেতু থানা ও ফায়ারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

পুড়ে যাওয়া মাইক্রোবাস থেকে তিনটি ও প্রাইভেটকার থেকে একটিসহ মোট চারটি কঙ্কাল উদ্ধারের কথা নিশ্চিত করেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মকবুল হোসেন । এ বিষয়ে রাত ১০টার দিকে তিনি বলেন, ‘এখনও উদ্ধার অভিযান চলছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ