1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

এরশাদ শপথ নিতে পারেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪
  • ১১৫ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে মনোনয়ন প্রত্যাহারকারী ২১৫ প্রার্থীর কথাও ভাবছেন সাবেক এ রাষ্ট্রপতি। ব্যাংক-বিমা-কর্পোরেশনসহ রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের নিয়োগ চান তিনি।

সূত্র জানায়, এরশাদ শপথ নেওয়ার শর্ত হিসেবে সরকারের কাছে এ দাবির কথা জানিয়েছেন। পাশাপাশি এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকেও সরকারে রাখার দাবি জানিয়েছে।

জানা যায়, রংপুর-৬ আসন থেকে উপ-নির্বাচন করবেন জিএম কাদের। এরশাদের অনুরোধে আসনটি ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ আসনে এমপি হিসেবে বহাল থাকছেন প্রধানমন্ত্রী।

পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি বলেন, আমরা রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে অংশ নিয়েছে। তাকেই আমরা সংসদীয় বিরোধী দলের নেতা বানিয়েছে। যারা পার্টির চেয়ারম্যানের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদের বিষয়ে কি হবে তা পার্টির চেয়ারম্যানই ভাল জানেন। মনোনয়ন প্রত্যাহারকারীদের একজন পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। কোনো প্রলোভনে আমরা বিভ্রান্ত হব না। পার্টির চেয়ারম্যানের নির্দেশনার অপেক্ষায় আছি।

প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের বলেন, পার্টির চেয়ারম্যানে যে সিধান্ত দিবে সেই ভাবে দল চলবে। আমরা তার সিধান্ত অনুসারে চলছি। তবে উপ-নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এরশাদ চাইলে অবশ্যই করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ