1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০১৪
  • ১৫৩ Time View

দিনাজপুর, যশোর, সাতক্ষীরা ও ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু হিন্দু সমপ্রদায়ের লোকজনের ওপর হামলা শুরু করে জামায়াত-শিবির কর্মী।গত রবিবার রাত থেকে গতকাল সোমবার পর্যন্ত এসব জেলায় হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। অনেকে প্রাণভয়ে আশ্রয় নিয়েছেন মন্দিরে। কেউ কেউ পালিয়ে রয়েছেন অন্য গ্রামে। প্রশাসনের লোকজন ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে হিন্দু লোকজনদের নিজ নিজ বাড়িঘরে ফিরে যেতে বললেও তারা বাড়ি ফিরতে চাচ্ছেন না। এদিকে, নির্বাচনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও দোকান পাটে হামলা করছে দুর্বৃত্তরা। অন্যদিকে, বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপি- জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অনেকে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ