1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

সারা দেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারি, ২০১৪
  • ১১৩ Time View

দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পূর্বঘোষিত তফসিল অনুযায়ী আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকেল ৪টায় শেষ হয়। এদিকে দেশের বিভিন্ন জেলায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর আজও গতকালের মতো বিভিন্ন ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন ব্যালট পেপার ও বাক্স আগুনে পুড়ে যাওয়া এবং ছিনতাই হওয়ার কারণে সার দেশ থেকে আসা রিটার্নিং অফিসারদের পাঠানো সংবাদের ভিত্তিতে ইসির সমন্বয় সেলের তথ্যানুযায়ী ১৬ জেলায় ৩০৯টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ঠাকুরগাঁওয়ে-৭০, দিনাজপুরে-৪৫, নীলফামারিতে-৯, লালমনিরহাটে-১, রংপুরে-৪৪, গাইবান্ধায়-৪৩, হবিগঞ্জে-২, ফেনীতে-১, কুমিল্লায়-৬, লক্ষ্মীপুরে-৬, চট্টগ্রামে-২, বগুড়ায়-৫০, শেরপুরে-১০, যশোরে-১৬, সুনামগঞ্জে-৫ এবং ঝিনাইদহে ৭টি কেন্দ্র।
ভোটগ্রহণ চলাকালে রাজধানী মিরপুরে সরেজমিনে ঘুরে দেখা গেছে,  রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ অনুষ্ঠানে রাজধানীর মিরপুর ১৫ ও ১৬ আসনের বেশ কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি যথেষ্ট থাকলেও প্রায় অর্ধেকের বেশি মানুষ বিড়ম্বনায় পড়ে ফিরে গেছেন।
কালের কণ্ঠের প্রতিবেদককে সরকারদলীয় প্রার্থী কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আমি বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, যাঁদের কাছে বৈধ ন্যাশনাল আইডি কার্ড রয়েছে তাঁরা ভোট দিতে পারবেন। আজ বেলা দেড়টার দিকে এ সংক্রান্ত একটি নির্দেশনা এসেছে কেন্দ্রগুলোতে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ