1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

ভোটকেন্দ্রে আগুন,ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারি, ২০১৪
  • ১১৮ Time View

দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার পর্যন্ত বেশ কয়েকটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ভোটকেন্দ্রের বেসিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান। আগুনে চেয়ার-টেবিল-বেঞ্চসহ বিভিন্ন মূল্যবান জিনিস পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শেরপুর: সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গনুইঘরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাচীরখামার ইউনিয়নের কাজীরখামার উচ্চবিদ্যালয়ে গতকাল রাত নয়টা থেকে ১১টার মধ্যে দুর্বৃত্তরা আগুন দেয়।

রাজশাহী: চারঘাটের সারদা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, সারদা উচ্চবিদ্যালয়, শলুয়া ডিগ্রি কলেজ ও কালাবিপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল দিবাগত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া রাজশাহী নগরে একটি ট্রাক ও চেতনা-৭১ কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
নগরের রাজপাড়া থানার ওসি এ বি এম রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ: গতকাল গভীর রাতে শিবালয় উপজেলায় নিহালপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নির্বাচনে নাশকতা করতে বিএনপি-জামায়াত এ ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ