1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

গোপালগঞ্জে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারি, ২০১৪
  • ১৮৭ Time View
দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
আজ দুপুর ১২ টা থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট বক্স, ব্যালট পেপার, অমছোণীয় কালিসহ বিভিন্ন ধরণের নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেয়া হয়। প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সামগ্রী, আইন-শৃঙ্খলা-বাহিনীর সদস্য ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নিজ নিজ কেন্দ্রের দিকে রওনা দেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, জেলার ৩’শ ৫৭ টি কেন্দ্র রোববার সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত। জেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটার ৭ লাখ ৫৭ হাজার ৫’শ ৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ৭৭ হাজার ৪’শ ৫১ জন ও নারী ভোটার ৩ লক্ষ ৮০ হাজার ৮৯ জন।
গোপালগঞ্জ-০১ আসনে (মুকসুদুপর ও কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন) সাবেক বিমানমন্ত্রী লে. কর্নেল ফারুক খান আওয়ামীলীগ থেকে নেৌকা নিয়ে নির্বাচন করছেন। এ আসনে দীপা মজুমদার জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতিক নিয়ে ফারুক খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ আসনে মোট ১২৫টি কেন্দ্রে  ভোট গ্রহন করা হবে। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ৫শ ৪৯ জন । এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪ জন ও নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৫শ ৪৫ জন ।
গোপালগঞ্জ-০২ আসনে (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন) আওয়ামীলীগের অন্যতম প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম নেৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ আসনে কাজী শাহিন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতিক নিয়ে শেখ সেলিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ আসনে ১৩১টি ভোট কেন্দ্রে গ্রহন করা হবে। মোট ভোটার ২ লাখ ৬৯ হাজার ১শ ৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ২শ ৯৯ জন ও নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৮শ ৫৩ জন।
গোপালগঞ্জ-০৩ আসনে (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা) আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ আসনে এ জেড অপু শেখ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতিক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ আসনে ১০১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। মোট ভোটার ২ লাখ ১১ হাজার ৮শ ৩৯ জন। এর মধ্যে পরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ১’ শ ৪৮ জন ও নারী ভোটার ১ লাখ ৪ হাজার ৬’শ ৯১ জন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ